বুধবার, ২২ জুলাই ২০২৬

আন্তর্জাতিক আদিবাসী দিবসে খাগড়াছড়িতে শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির শতশত নারীপুরুষ অংশ নেন।

পরে খাগড়াপুর জেবিসি সেন্টারে সমাবেশ অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমা সমাবেশে সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য দেন পাহাড়ি নেতা সুধাকর ত্রিপুরা, আকাশ ত্রিপুরা, জনত্তম চাকমা, সুজন চাকমা, জ্ঞানপ্রিয় চাকমা, মনোতোষ ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ বছর ধরে দাবি জানিয়ে আসলেও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না পাওয়া হতাশার। পাহাড়িদের মূল দাবি এখন পাহাড় ও সমতলের পাহাড়িদের স্বতন্ত্র জাতিগত পরিচয় ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা।

তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দীর্ঘ পুঞ্জিভূত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্তবর্তী সরকারের উদারতা প্রত্যাশা করেন তারা।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...