খাগড়াছড়ির রামগড় উপজেলার সুনাইপুল বাজারের একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার ৮ আগস্ট বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানা গেছে, সুনাইপুল বাজারের ‘জননী মেডিকেল হল’ নামক ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পরিদর্শনে দেখা যায়, দোকানে সংরক্ষিত অনেক ওষুধের মেয়াদ বহু আগেই উত্তীর্ণ হয়ে গেছে। জব্দ করা ওষুধগুলোর মধ্যে কতগুলোর মেয়াদ ২০২০, ২০২২ ও ২০২৩ সালে শেষ হয়েছে। এমনকি ২০১৮ সালেও মেয়াদোত্তীর্ণ হওয়া ওষুধ মজুত রাখা হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এ অপরাধে ফার্মেসির স্বত্বাধিকারী নুর হোসেন সোহাগ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ওষুধ নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধসমূহ জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন,জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে