বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রামগড়ে কৃষিজমির শ্রেণি পরিবর্তনে ২ লাখ টাকা জরিমানা

শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৮নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় ফসলি জমির ওপরিভাগের মাটি কেটে ও বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মো. শামসু নামের এক ব্যক্তিকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ডাদেশ কার্যকর করা হয়। অভিযুক্ত মো. শামসু, পিতা জয়নাল আবেদীন, বলিপাড়া এলাকার বাসিন্দা।

এই কার্যক্রম “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” অনুযায়ী পরিচালিত হয়। আইন অনুযায়ী, কৃষিজমির স্বাভাবিক ব্যবহার পরিবর্তন করে তা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি না থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, কৃষিজমি রক্ষা এবং ভূমি অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। শ্যামল রুদ্র রামগড় খাগড়াছড়ি

এই বিভাগের সব খবর

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার এমন...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে...

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। কর্মকর্তারা বুধবার এ তথ্য জানান। সোমবার হিমালয়ঘেরা সিকিম রাজ্যের নামচি...

সর্বশেষ

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনজনিত কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল...

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে...

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ১৪...

অপহরণের দুই দিন পর ৭ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের দুই দিন পর সাত বছর বয়সী...

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পর আর্জেন্টিনার ফুটবল নায়ক লিওনেল...