বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

 পাহাড়িদের কাছ থেকে অস্ত্র কিনে সন্ত্রাসীদের কাছে বিক্রয় করেন

রাউজানে এলজি ও রামদাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে মো. নুর উদ্দিন (৪২) নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। এই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়। ৭ আগস্ট (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের উত্তর সর্ত্তা গ্রামের সোনা আলী তালুকদার বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো. নুর উদ্দিন একই বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত নুর উদ্দিন একজন জিআর-১২৬/১৮ এর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি মতে তার বসতঘরের ২য় কক্ষের শোকেইচের নিচ হতে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত রামদা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে উক্ত আসামী পার্বত্য এলাকা হতে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। আসামীর হেফাজত হতে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে রাউজান থানার মামলা অস্ত্র আইনে রুজু করা হয়। তিনি আরো জানান, নুর উদ্দিন একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী। তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের ক্যাডার হিসেবে কাজ করে।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...