মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে আজ গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে বিধ্বস্ত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন সাগরিকা। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।

বুধবার ভিয়েনতিয়েনে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে কর্ণার থেকে আসা বল বক্সের মধ্যে থেকে হেডের সাহায্যে জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। পাঁচ মিনিট পর শিখা সিনহার জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরত আসলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৫৯ মিনিটে তৃষ্ণার থ্রু পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন মুনকি আক্তার। ৮৭ মিনিটে এক গোল পরিশোধ করে লাওস। তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলকে পরাস্ত করেন লাওসের ফরোয়ার্ড আন্না কিউ অনসি। যোগ হওয়া সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...