ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ থেকে মিছিল নিয়ে আসা কয়েক হাজার নেতা কর্মী এনামনাহার মোড় একত্রিত হয়। পরে উপজেলা কমপ্লেক্নের দিকে আসা মিছিলে মিছিলে সন্দ্বীপ এনাম নাহার থেকে উপজেলা কমপ্লেক্স পর্যন্ত যেন এক মিছিলের নগরীতে পরিনত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিলসহ জড়ো হয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ র্যালিতে অংশগ্রহণ করেন। রেলী শেষে সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবুতাহের এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর ঠাকুর ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,আজমত আলী বাহাদুর সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অনেক নেতৃবৃন্দ। র্যালিতে বক্তারা বলেন, “ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। এই দিবস আমাদের স্বাধীনতা ও অধিকার রক্ষার সংগ্রামের স্মারক।” তারা আরও বলেন, “আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রামে জীবনবাজি রেখেছিলো বলে সে আন্দোলনই বিজয়ের পথ রচনা করছিলো।” র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
