সোমবার, ১৫ জুন ২০২৬

এসএসসিতে অকৃতকার্যদের বিশেষ পাঠদানে প্রস্তুতের তাগিদ

এম জাহাঙ্গীর নেওয়াজ
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়া উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়’-এ ২০২৫ এর এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ‘সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়।

গত শনিবার, বেলা ১১ টায় বিদ্যালয়ের মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় শ্রেণিগত শিক্ষর্থীদের মধ্যে মেধাবী, সুশৃঙ্খল ও নিয়মিত অধ্যাবসায়ীদের সাথে কিছু মেধাহীন, উচ্ছৃঙ্খল ও অনিয়মিত শিক্ষার্থীও থাকে। তাদের পাঠ ও শ্রেণিমুখী এবং সুশৃঙ্খল ও নিয়মিতকরণে অভিভাবক ও শিক্ষকদের যৌথ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, এসএসসিতে অকৃতকার্যদের বিশেষ পাঠদানে প্রস্তুত করে নিতে হবে। মেধাহীন ও পাঠ অমনোযোগীদের শ্রেণি ও পাঠমুখী করাতেই প্রাতিষ্ঠানিক শিক্ষকদের স্বার্থকতা নিহিত। এর সফলতায় অভিভাবকদের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। অভিভাবকদের দায়িত্বশীল সহযোগিতা ছাড়া অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব নয়। বিদ্যালয় পরিচালনা কমিটি প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, ঐতিহ্য পুনরুদ্ধার, ভাবমর্যাদা সমৃদ্ধি এবং অর্থ ও সম্পদের সুরক্ষায় সদা সচেষ্ট। বিশেষ অতিথির বক্তব্যে পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন বলেন, আমরা দায়িত্বে আসার পরপরই এসএসসির ফল বিপর্যয়ের বিষয়টি হতাশাব্যঞ্জক। এর উত্তরণে কমিটির সুযোগ্য সভাপতির সময়োচিত পদক্ষেপ ও দিকনির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াস জরুরী। সিনিয়র শিক্ষক রুবায়েত রাশেদের সঞ্চালনায় উপস্থিত সকল শিক্ষকের পক্ষে সহকারী প্রধান শিক্ষক শুক্লা রাণী শীল বলেন, আমাদের সভাপতি মহোদয় একাধারে সুযোগ্য শিক্ষক, শিক্ষা ও মানবাধিকার গবেষক এবং দক্ষ সংগঠক। বিদ্যালয়ের এ নাজুক পরিস্থিতির উত্তরণে তার বাস্তবোচিত পদক্ষেপ, পরামর্শ ও নির্দেশনা অনুসরণে সকল শিক্ষক-শিক্ষিকা বদ্ধপরিকর। অভীষ্টে পৌঁছুতে শিক্ষার্থী এবং অভিভাবকদেরও স্ব স্ব দায়িত্ব এবং কর্তব্যে আন্তরিক হতে হবে।

সমন্বয় সভার সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, এসএসসির ফলাফল প্রকাশের সাথে সাথেই উত্তীর্ণ সংখ্যাসহ অনুত্তীর্ণের প্রসঙ্গ, কারণ ও আনুষঙ্গিক বিষয়-আশয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়কে অবহিত করেছি। তিনি ফল বিপর্যয়ের বাস্তব চিত্র উদঘাটনে তাৎক্ষণিক ‘তদন্ত কমিটি’ গঠন করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা তথ্য-উপাত্ত ও সুপারিশগুলো মূল্যায়ণ করে এর ভিত্তিতে সভাপতি মহোদয় ‘বিশেষ নির্দেশনা’ প্রদান করেন। এর যথাযথ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সম্মানিত সভাপতি অনুসৃত ‘সার্বিক উন্নয়ন কার্যক্রম’ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...