সোমবার, ১৫ জুন ২০২৬

ঢাবি’র সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদে জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক ড. মো. ফারুক শাহ্, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম এবং হলের হোম টিউটর ও ছাত্ররা। উপাচার্য তাঁর বক্তব্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সারা দেশব্যাপী পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন- এই ট্রাস্ট শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। উল্লেখ্য, হলে অবস্থানরত ১১০০ জন শিক্ষার্থীর নিয়মিত নামায আদায়ের জন্য ট্রাস্টের পক্ষ হতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা ছাড়াও আরো বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে কর্তৃপক্ষ এই সংস্কার কাজ সম্পন্ন করেন। এছাড়াও ৩১ জুলাই ২০২৫ ইং বৃহস্পতিবার ট্রাস্টের পক্ষ হতে সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ডঃ সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শফিকুর রহমান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও এসিস্ট্যান্ট প্রক্টর ড. শান্টু বড়ুয়াসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...