বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহাযানজট

৪ কন্টেইনার ডিপোর কাছে জিন্মি সীতাকুণ্ডবাসী

কামরুল ইসলাম দুলু
বাংলাদেশের লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহনের চলাচল। মহাসড়কের সীতাকুণ্ড অংশ জুড়ে চলছে যানজটের তান্ডব। এ তান্ডবে ১০ মিনিটের পথ ৩ ঘণ্টায় অতিক্রম করাও কঠিন হয়ে ওঠেছে। মহাসড়কের সীতাকুণ্ড অংশে এ যানজট শুধু সীতাকুণ্ডের মানুষের জন্য নয়, দেশের বিভিন্ন জেলার মানুষের জন্যই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে বললেও ভুল হবে না। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অসহনীয় যানজট থেকে মানুষের মুক্তি মিলছেনা।
এ যানজট নিরসনে বার বার উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছে প্রশাসন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ। দিন যতই যাচ্ছে জটিলতাও প্রকট হচ্ছে। এই যানজটে একদিকে যেমন অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, অন্যদিকে বিপুল অর্থনেতিক ক্ষতিও হচ্ছে। ক্ষতি হচ্ছে স্বাস্থ্য এবং মানসিক অবস্থারও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে সড়কের পাশে গড়ে ওঠা  অপরিকল্পিত কন্টেইনার ডিপোর ট্রাক টার্মিনালের কারণে নিত্যদিনের যানজটে অস্থির হয়ে উঠেছে মানুষ। উপজেলার বাঁশবাড়িয়ায় সামিট, পাক্কা মসজিদ এলাকায় কেডিএস, কাসেম জুট মিলস বিএম ডিপো এবং ভাটিয়ারীর টোব্যাকো গেইট এলাকায় পোর্ট লিংক ডিপোসহ মহাসড়কের পাশেই গড়ে উঠেছে একাধিক কন্টেইনার ডিপো। ওই সব ডিপোতে প্রতিদিন শত শত কন্টেইনারবাহী গাড়ি ডিপোর প্রবেশ মুখ থেকে শুরু করে মহাসড়কের দুইপাশ দখল করে দাঁড়িয়ে থাকে। ফলে ব্যস্ততম মহাসড়কে নিত্য-যানজটে নাকাল হাজারো মানুষ। কন্টেইনার ডিপোগুলোতে গাড়ির রাখার ধারণ ক্ষমতা ২৫০-৩০০। প্রতিদিন গাড়ি আসে হাজারের উপর। ফলে ডিপোগুলোতে গাড়ি প্রবেশ করতে না পেরে মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম বন্দর থেকে সারাদেশে পন্য আমদানি রপ্তানির এই ব্যস্ততম মহাসড়কে এমন কোন দিন নেই যানজট হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে জনসাধারণ সীমাহীন দূর্ভোগ পোহালেও সমাধানের কোন পথই দেখা যাচ্ছে না। কেডিএস, বিএম ডিপো এবং পোর্টলিংক এ তিন কোম্পানির মালিকদের কাছে হাইওয়ে পুলিশও অসহায়।  মহাসড়কের সীতাকুণ্ড অংশে তীব্র যানজট নিরসন বিষয়ে সীতাকুণ্ডবাসী একাধিকবার মানববন্ধন, সেমিনার, গোল টেবিল বৈঠক করেও এ সমস্যা থেকে পরিত্রাণ পাইনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই লেইন থেকে চার লেইন করার পরও জনগন সুফল পাচ্ছে না। ভুক্তভোগী একাধিক গাড়িচালক জানান, মহাসড়কের এ অংশে প্রতিদিন ৩৫-৪০ হাজার গাড়ি চলাচল করে। চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা অভিমুখে হাজারো গাড়ি যাত্রা করলে চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ডে যানবাহনের চাপ সৃষ্টি হয়। তবে সড়কের পাশে থাকা শিল্প প্রতিষ্ঠানের গাড়িগুলোর কারণে রাস্তা সংকুচিত হয়ে যায়।
এতে মহাসড়কের এই অংশে অব্যাহত যানজটের পাশাপাশি দুর্ঘটনায় অনেকে হতাহত হচ্ছেন। হাইওয়ে পুলিশ জানান, ডিপোতে তাদের ধারণক্ষমতার চেয়েও অনেক বেশি পণ্যবাহী গাড়ি আসে। এসব গাড়ি ডিপোতে স্থান না পেয়ে মহাসড়ক দখল করে দাঁড়িয়ে থাকে। এ কারণে যানজট হচ্ছে।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...