মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কাজী নজরুল ছিলেন দ্রোহ ও মানবতার কবি : চবি উপাচার্য

- Advertisement -
Single page 1st Paragraph

কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহ ও মানবতার কবি। আমরা নজরুল সম্পর্কে সবাই কমবেশি জানি। কিন্তু তিনি তার জীবনীগ্রন্থ লিখে যাননি। তার সম্পর্কে পূর্ণাঙ্গভাবে কোনো গ্রন্থে আমরা জানতে পারি না। তাই কবি নজরুল ইসলাম এখনও অনাবিষ্কৃত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত নজরুল জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চবি নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

কবি মুহাম্মদ নূরুল হুদা বলেন, নজরুলের জীবনী নিয়ে যা-ই লেখা হোক না কেন তা হবে ফিকশন। কারণ তিনি তার জীবনী লিখে যাননি। আজকে আমরা দেখছি মানুষে মানুষে যুদ্ধ ও হানাহানি হচ্ছে। কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না। কারণ নজরুল যে সাম্যবাদের কথা বলেছেন তা আজ নেই। নজরুল তার বিদ্রোহী কবিতায় বলেছেন সমাজে কোনো শোষক ও শোষিত শ্রেণী থাকবে না। আমরা যদি নজরুলের এই সাম্যবাদী দর্শনে উদ্বুদ্ধ হতে পারি তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টরিয়াল বডির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে। কারণ, আমরা এখন আছি, পরে থাকব না। কিন্তু তোমরা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে। তিনি...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

সর্বশেষ

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজন তোমাদের ঘিরে।...

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...