সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে নিখোঁজ ১৫দিন পর মিলল বৃদ্ধের অর্ধগলিত লাশ

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে আবু তাহের (৬০) নামের বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ‎ বুধবার (৩০ জুলাই)উপজেলার ভুজপুর থানাধীন নারায়নহাট ইউনিয়নের হাঁপানিয়া রাজারটিলা এলাকার পূর্ব-পাশের টিলার ঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়। ‎‎নিহত আবু তাহের উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হাঁপানিয়া গ্রামের বক্তারখীল এলাকার মৃত হাঁছি মিয়ার দ্বিতীয় পুত্র। নিহতের ছেলে মো. পারভেজ ও মো. আজিজ বলেন, ‘দীর্ঘদিন ধরে বাবা কিছুটা মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন।

গত ১৫ দিন আগে ঘর থেকে বের হওয়ার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমাদের স্বজনদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালিয়েও কোন কিনারা করতে পারিনি। অবশেষে আজ গলিত লাশ পাওয়া যায়।’ স্থানীয় বাসিন্দারা জানান, সকালে স্থানীয় বাসিন্দারা গরু নিয়ে মাঠে গিয়ে বাঁধতে গেলে সেখানে টিলার উপর একটি মৃত দেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হালিম জানান, ‘দুপুরের দিকে স্থানীয়দের ফোন পেয়ে ভূজপুর থানাকে বিষয়টি অভিহিত করি। তারা ঘটনাস্থলে পৌঁছালে মৃতের স্বজনরা পরনের কাপড়-ছোপড় দেখে বৃদ্ধের লাশ শনাক্ত করেন। তখন জানতে পারি বৃদ্ধটি গত ১৫ দিন আগে নিখোঁজ হয়েছিলেন।’ ‎ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এটি হত্যা না আত্মহত্যা। আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...