সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ সম্মাননা পেলেন আবিদা ইসলাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কূটনৈতিক অঙ্গনে নারীর অধিকার ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ সকালে লন্ডন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের মেক্সিকো দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

‘চ্যাম্পিয়ন ফর ওমেন’স রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি সেক্রেটারিয়েট’। এটি লন্ডনে নিযুক্ত বিভিন্ন দেশের নারী কূটনীতিকদের একটি বিশেষ ফোরাম।

যুক্তরাজ্যে মেক্সিকোর রাষ্ট্রদূত ও উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্কের বর্তমান সভাপতি জোসেফা গনজালেস ব্লাঙ্কো অর্তিজ মেনা বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নারী কূটনীতিকের উপস্থিতিতে বাংলাদেশের হাইকমিশনারের হাতে পুরস্কার তুলে দেন।

আবিদা ইসলামের কূটনৈতিক জীবনে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকারের প্রতি প্রতিশ্রুতি এবং কার্যকর ভূমিকার জন্যই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত থাকাকালে এবং বর্তমানে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় তার নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত হয়।

যুক্তরাজ্যে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশ হাইকমিশনের অভ্যন্তরে এবং ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সমাজের মধ্যেও লিঙ্গ সমতা জোরদারে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

আবিদা ইসলাম ১৫তম বিসিএস ব্যাচের সদস্য হিসেবে ১৯৯৫ সালের নভেম্বরে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। এরপর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন।

বৈশ্বিক কূটনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী কূটনীতিকদের মধ্যে পেশাগত সংযোগ জোরদারের লক্ষে ‘উইমেন ইন ডিপ্লোম্যাসি নেটওয়ার্ক’ গঠিত হয়েছে।

এই বিভাগের সব খবর

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। রোববার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামাল খান...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭ হাজার...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ টিকা ক্যাম্পেইন চলবে ১০ মে পর্যন্ত। শিশুদের জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ১১ দিনব্যাপী এ ক্যাম্পেইনে...

সর্বশেষ

বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে আসন্ন বর্ষাকে সামনে রেখে খাল-নালা...

চট্টগ্রাম জেলায় ৭ লাখ ৬৭ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম-রুবেলা জরুরি...

খাগড়াছড়িতে ৮০ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ...

রাঙ্গামাটিতে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

জেলার কাপ্তাইয়ে আজ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত...

রাউজানে এসএসসি পরীক্ষা উপলক্ষে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষা উপলক্ষে রাউজান-২ কেন্দ্র...

রাউজানে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে চার ট্রাক চালককে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে...