সোমবার, ২৭ জুলাই ২০২৬

আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির ‘কবিতা গানে বর্ষাবরণ’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত বলেছেন, বাংলা সাহিত্যের প্রাচীনকাল থেকে বিভিন্ন কবি সাহিত্যিক শিল্পীগণ বর্ষাকে নানাভাবে কবিতা, গল্প, উপন্যাস ও গানে চিত্রিত করেছেন আবেগে, ভালোবাসায়, আনন্দে, বেদনায়। বর্ষার রূপ, মাধুর্য প্রতিফলিত হয়েছে তাঁদের সৃষ্টিকর্মে। এসব সৃষ্টিতে যেমন আছে ভালোলাগার বিষয়, তেমনি আছে বেদনামথিত হৃদয়ের হাহাকার।
তিনি গত শনিবার আলোর প্রত্যাশা সাহিত্য একাডেমির ‘কবিতা গানে বর্ষাবরণ’ শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখছিলেন। সংগঠনের সভাপতি কবি সেলিম তালুকদারের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত এ আসরে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী এবং বাচিকশিল্পী আয়েশা হক শিমু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সপাদক তানভীর হাসান বিপ্লব।
বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি চন্দক বড়ুয়া, সিনিয়র সহ সভাপতি অরূপ কুমার বড়ুয়া, সালাম সৌরভ, সাংগঠনিক সম্পাদক জাহেদ কায়সার,কবি পারভিন আক্তার। দিলরুবা খানম রুবা ও তহুরা পিংকির সঞ্চলানায় কবিতা–গানে অংশগ্রহণ করেন কবি–গল্পকার জিন্নাহ চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, বিচিত্রা সেন, মহসিন চৌধুরী, কামাল পারভেজ, সোহেল মাহরুফ, ইফতেখার মারুফ, কবি শুক্কুর চৌধুরী, শওকতুল ইসলাম, গৌতম কানুনগো, মাহবুবা চৌধুরী, সাইদুল হক, শাহী মোহাম্মদ ইলিয়াস, কামাল উদ্দিন, সোমা মুৎসুদ্দি, সিমলা চৌধুরী, সৌভিক চৌধুরী, মিতা দাশ, শিমলী দাশ, বনানী শেখর, নূপুর দাশ, জুয়েল দ্বীপ, মৌ চৌধুরী।
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন মিতালী সংগীত বিদ্যালয়ের শিল্পীবৃন্দ।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...