সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় ছাত্রকে যৌন নিপীড়ন, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ওমরশাহ পাড়ায় অবস্থিত ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার এক শিক্ষক তারই ১৪ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক হয়েছেন।

রোববার (২৭ জুলাই) রাতে স্থানীয়রা শিক্ষক ওমর ফারুককে (৪২) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বন্দর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “অভিযুক্ত শিক্ষক তারই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ছাত্রকে (১৪) একাধিকবার বলাৎকার করেছেন। সর্বশেষ গত ২৪ জুলাই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৭ জুলাই রাতে পরিবারকে বিষয়টি জানালে তারা শিক্ষককে আটক করেন।

ওসি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন। মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। শিশু নির্যাতন সংক্রান্ত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনুরূপ অভিযোগ উঠলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এবার সিসিটিভি ফুটেজের প্রমাণ পাওয়ায় ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

এই বিভাগের সব খবর

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (পিজিটিডিএ, চমেকহা)। আজ...

সর্বশেষ

১৮ নভেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত...

গরীব উল্লাহ শাহ মাজারের ৬৮ ডেকচি গায়েব

চট্টগ্রামের হজরত খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ৬৮টি...

চমেক হাসপাতালে পিজিটিডিএর অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে...

বিবিএসকে নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন...

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামে নানা...

জাতীয় ঐক্য রক্ষায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন,...