বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ শ্রোতা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় ধারার খ্যাতিমান বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ শ্রোতা। শুক্রবার (২৫ জুলাই ) একক বংশী বাদন অনুষ্ঠান চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহি ও প্রাচীন সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সংগীত পরিষদ আয়োজিত সন্ধ্যায় শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম তাঁর অনবদ্য বংশীবাদনে দর্শকদের মোহিত করেন। সংগীত পরিষদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে শিল্পীকে বরণ করে নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়। অনুষ্ঠানে প্রধান আলোচক সম্মানিত অতিথি কবি সাংবাদিক আবুল মোমেন, অন্যান্য অতিথি ছিলেন প্রাক্তন রোটারি গভর্নর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বানিজ্য অনুষদের ডীন অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, লতিফা সিদ্দিকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া, রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ শীলা মোমেন, সমাপনী বক্তব্য রাখেন সংগীত পরিষদের সভাপতি প্রকৌশলী মেজর জেনারেল (অবঃ) আব্দুল মতিন। পরিষদের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মীর নাজমুল আহসান রবিন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ওস্তাদ আজিজুল ইসলামের দীর্ঘায়ু কামনা করেন এবং শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তাঁর দীর্ঘ সংগীতযাত্রার প্রশংসা করেন। তাঁরা উল্লেখ করেন, শাস্ত্রীয় সংগীতের চর্চা ও প্রচারে শিল্পী যে অবদান রেখেছেন, তা অনন্য ও অনুকরণীয়। ওস্তাদ আজিজুল ইসলাম কে ফুলেল শুভেছা জানান উপস্থিত চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট,সাংবাদিক, শিল্পী ও সংগীতপ্রেমীরা।
সবশেষে বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম মূল অনুষ্ঠান শুরু করেন রাগ জয়জয়ন্তী দিয়ে। এছাড়াও তিনি ভূপালী, শ্যামকল্যাণ, শংকরা, ধুন, দরবারি কানাড়া, রাগ হংসধ্বনি ও রাগ ঝিঁনঝটি পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে। তাঁর সুললিত সুরের মূর্ছনায় মিলনায়তন আবিষ্ট হয়ে ওঠে, শ্রোতারা গভীর মনোযোগ ও আবেগ নিয়ে এই বাঁশির সুর উপভোগ করেন।
অনুষ্ঠানটি বংশীবাদনের এক অনন্য সন্ধ্যায় পরিণত হয়, যা শ্রোতাদের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বংশী পরিবেশনের সঙ্গে শিল্পীর সাথে তবলায় ছিলেন পলাশ দেব এবং তানপুরায় ছিলেন মোঃ ফারুক।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আবৃত্তি শিল্পী অধ্যাপক দেবাশীষ রুদ্র। সংগীত পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট, রোটারি ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ এবং রোটারি ক্লাব অব রিভারাইন হালদা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...