বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষে বীচ চুকবল প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচী।

বিকাল ৩টায় কক্সবাজার সুগন্ধা বীচে প্রধান অতিথি হিসেবে বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত ডিআইজি এবং টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রধান আপেল মাহমুদ। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাব জাগিয়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের মধ্যে প্রতিযোগিতার মনোভাব এবং শৃঙ্খলা জাগ্রত হয় এবং এর মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় তিনি আসন্ন ৩য় ওয়ার্ল্ড বীচ চুকবল চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন।

বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য নাসির উল্লাহ লাবলুর সভাপতিত্বে তারুণ্যর উৎসব বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সোহেল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ও তারুণ্যর উৎসব বীচ চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়কারী রায়হান উদ্দিন রুবেল।

১৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন জাতীয় চুকবল দলের খেলোয়াড় ও প্রশিক্ষক মো: আলমগীর এবং মো: আরাফাত রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ২১ জুলাই রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিহতের প্রতি শোক জানিয়ে সকলে কালো শোক ব্যাজ পরিধান করেন এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও নিহতের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের আশু আরোগ্য কামনায় দোয়া করা হয়।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...