রবিবার, ৪ অক্টোবর ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া অতীতের মতো কোনো বস্তাপচা নির্বাচনে জামায়াতে ইসলামী যাবে না এবং করতেও দিবে না।’

আজ বুধবার সিলেটের বিয়ানীবাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে জনশক্তি ও সুধী সমাবেশ আয়োজন করে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াত।

উপজেলা শাখার আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জামায়াত আমীর বলেন, ‘দেশ এখন এক বিশেষ সন্ধিক্ষণে রয়েছে। এই পরিস্থিতি সফলভাবে অতিক্রম করতেই হবে। আমরা বিচলিত নই, কিন্তু দেশের বাস্তবতা বহু মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে পরিচালিত হয়।’

জুলাই অভ্যুত্থান এই দেশের সর্বস্তরের জনতার সম্মিলিত আন্দোলন ও ত্যাগের ফসল উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, ‘জুলাই আন্দোলন কোনো মাস্টারমাইন্ডের নয়, ১৮ কোটি জনতার। এই দেশের ১৮ কোটি মানুষ এর সুফল ভোগ করবে।’

রাজধানীর মাইলস্টোনের দুর্ঘটনায় জামায়াতে ইসলামী সাথে সাথেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনার পর জামায়াতে ইসলামী কোনো ধরনের সময় ক্ষেপণ করেনি। আমরা আহত এবং নিহত পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালের পর অনেক কিছু অর্জিত হওয়ার কথা থাকলেও মানুষের আশা-আকাঙ্ক্ষার বড় অংশ আজও অপূর্ণ।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার দেশকে দিয়েছে দুঃশাসনের স্টিম রোলার। মানুষের ১৫ বছর কেটেছে দুঃস্বপ্নের মধ্যে। জাতীয় নেতৃবৃন্দকে বিচার ছাড়াই, আবার কাউকে বিচারের নামে হত্যা করা হয়েছে। আয়না ঘরে আটক করে নির্যাতনের ঘটনাও ঘটেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইতোমধ্যে এসব ঘটনা স্পষ্টভাবে তুলে ধরেছে। কিন্তু এখনো জনগণ কোনো বিশ্বাসযোগ্য বিচার দেখতে পাচ্ছে না।’

তিনি সতর্ক করে বলেন, ‘যদি ন্যায়বিচার না হয়, বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাবে। আবার যেনতেন বিচারও চাই না। বিচারের নামে আমাদের ওপর যেভাবে অবিচার হয়েছে, তাও চাচ্ছি না।’

ডা. শফিকুর রহমান আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেন, আদালতে জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচার করা হয়েছিল সেই আদালতে তাদের আসতে হবে। বিচার হবে, আমরা চাই না, তাদের ওপর জুলুম হোক। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে তাদের পাওনা বুঝিয়ে দিতে।’

জামায়াতে ইসলামী বিয়ানীবাজার উপজেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ আবুল কাশেমের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন খান প্রমুখ।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...