সোমবার, ১৫ জুন ২০২৬

২০ জনের মরদেহ হস্তান্তর

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বাকি ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৮ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

শনাক্ত হওয়া মরদেহের পরিচয় হল, ফাতেমা আক্তার (৯), পিতা: গনি শেখ, বাগেরহাট; সামিউল করিম (৯), বরিশাল; রজনী ইসলাম (৩৭), কুষ্টিয়া; মেহনাজ আফরিন হুরায়রা (৯), টাঙ্গাইল; শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, ঢাকা; নুসরাত জাহান আনিকা (১০), ঢাকা; সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন, মিরপুর, ঢাকা এবং সায়মা আক্তার (৯), পিতা: শাহআলম, গাজীপুর।

নিহতদের মধ্যে আরো রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরিন চৌধুরী (৪৬) এবং শিক্ষার্থী এবি শামীম (১৪), আফনান (১৪) ও তানভীর (১৪)।

বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও দুর্ঘটনায় প্রাণ হারান। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

আইএসপিআর নিশ্চিত করেছে, দুর্ঘটনায় ১৭১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জন গুরুতর। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া দু’জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তবে তারা বিপদমুক্ত বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

সোমবার রাত ৮টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

বিমান বিধ্বস্তের প্রেক্ষাপট :

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিস্তারিত তদন্ত শেষে কারণ জানানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।

দুপুর ১টা ১৮ মিনিটে, এফটি-৭ বিজিআই জেটটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

আইএসপিআর জানায়, পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম প্রাণপণ চেষ্টা করেন যাতে বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকার পরিবর্তে কম জনবসতিপূর্ণ স্থানে বিধ্বস্ত হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

সরকারি পদক্ষেপ ও প্রতিক্রিয়া :

বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

অন্যদিকে, মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে একটি জরুরি হটলাইন চালু করা হয়েছে। সেটির নাম্বার হল: ০১৯৪৯-০৪৩৬৯৭।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

সরকার সকল সরকারি ও বেসরকারি হাসপাতালকে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...