রবিবার, ৪ অক্টোবর ২০২৬

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা করা হবে: ড. আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উত্তরায়  বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য  সবরকম  ব্যবস্থা গ্রহণ করা হবে । তাদের চিকিৎসা ও পুনর্বাসনে কোনোরকম ঘাটতি থাকবে না।

ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধদের খোঁজখবর নিতে এসে তিনি আজ এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বার্ন ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার প্রয়োজনে যত কিছু দরকার, তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন।’

আসিফ নজরুল জানান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের কোনোরকম ঘাটতি থাকবে না।  প্রধান উপদেষ্টা বার বার হতাহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

তিনি বলেন, যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবো।

বিয়োগান্তক ও মর্মান্তিক এ ঘটনা কেন, কীভাবে ঘটল, আমরা অবশ্যই তা তদন্ত করে দেখবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা।

এ দুর্ঘটনায়  শোক প্রকাশ করে তিনি জানান, সরকার আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...