বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে কক্সবাজারে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

আজ সোমবার সকালে জেলার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

পরে জেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডিসি মোহাম্মদ সালাহউদ্দিন।

জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে গাছ লাগাতে হবে। পরিবেশ সংকট দূর করতে সবাইকে পরিবেশ যোদ্ধা হয়ে সামনের দিকে এগোতে হবে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দীন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, নার্সারি মালিক সমিতির সভাপতি সাইফুল হক প্রমুখ।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় জুলাই স্মৃতি কর্নারসহ রয়েছে ২০টির বেশি স্টল। স্টলগুলোতে মিলছে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বীজ।

দর্শনার্থীরা মেলা থেকে কম দামে ভালো ও উন্নতজাতের গাছের চারা কিনতে পারবেন বলে জানান আয়োজকরা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...