শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সকলের সচেতনতায় দূযোর্গ মোকাবেলা সহজ হয় : ভারপ্রাপ্ত মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, আমরা সুন্দর নিরাপদ চট্টগ্রাম বন্দর নগরী গড়ার চেষ্টা করছি। চট্টগ্রাম প্রকৃতিগতভাবে দুর্যোগের ঝুকিপূর্ণ নগরী। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবেলা সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সচেতন হয়ে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করতে হবে। তবেই দুর্যোগ মোকাবেলা সম্ভব।

আজ মঙ্গলবার সকালে টাইগারপাসস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে বাগমনিরাম ওয়ার্ডস্থ দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভারপ্রাপ্ত মেয়র মো. গিয়াস উদ্দিন আরো বলেন, নগরীর জলাবদ্ধতা সংকটটি প্রকৃতিগতভাবেই আমাদের মোকাবেলা করতে হয়। পাহাড় বেষ্টিত নগরীর কারণে একটু বৃষ্টি হলেই পাহাড় থেকে পানির সাথে বালু নেমে নালা-নর্দমা ভরাট হয়ে পানি চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বিষয়টি মাথায় রেখে জলাবদ্ধতা নিরসনকল্পে নালা-নর্দমা পরিষ্কারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে।

তিনি লালখান বাজার, মতির্ঝণা, বাটালিহিলসহ নগরীর অভ্যন্তরে অবস্থিত পাহাড়গুলো থেকে জনবসতি সরিয়ে আনতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়াসহ দূর্যোগ মোকাবেলায় বাগমনিরাম ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় ভূমিকা পালনের আহŸান জানান।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা’র সভাপিতেত্বে ও আহিল সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, ডা. সমুন বড়–য়া, নাছিমা বানু, ডা. বিজয় চক্রবর্তী, শিশির দে, শিমুল মহুরী, লুৎফন্নেছা রূপসা, আইনুল কবির জিতু, তপন দাশ ও মো. সুমন প্রমুখ।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে এমন সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দিতে হবে, যেগুলোর উন্নয়নের...

সর্বশেষ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...

উন্নয়ন পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল...

মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নেওয়ার...

হালিশহরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নগরীর হালিশহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার...

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন ও...