রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বরিশালে যে শান্তি পাই, তা আর কোথাও পাই না : সাফা কবির

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মডেল-অভিনেত্রী সাফা কবির। একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শোবিজে পা রাখেন। এরপর আরও বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন সাফা কবির। এরপর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

আগের চেয়ে কাজ এখন অনেকটাই কমিয়ে দিয়েছেন সাফা কবির। ঈদের বিরতি কাটিয়ে ফিরলেন শুটিংয়ে। ফিরেই একটি নাটকের শুটিংয়ে গেলেন নিজের গ্রাম বরিশালে। টানা এক সপ্তাহ শুট করে ফিরেছেন ঢাকায়।

সাফা কবির নিজে বরিশালের মেয়ে। তার দাদাবাড়ি বরিশালের গৌরনদী এলাকায় এবং মায়ের বাড়ি বরিশাল সদরে। তবে সাফার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

সোশ্যালে বেশ কিছু ছবি শেয়ার করে জানালেন নিজের কিছু অনুভূতির কথা। তিনি বলেন, আমার হৃদয়ের একটা অংশ বরিশালে পড়ে থাকে।

এবার শুটিংয়ের জন্য বরিশালে গিয়ে অন্য রকম এক অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বলে জানান সাফা কবির। তিনি লিখেছেন, এইবার গিয়েছিলাম শুটিংয়ের কাজে, কিন্তু সেটা যেন রূপ নিল এক পূর্ণ, মনভরানো সফরে—লঞ্চে পা রাখার মুহূর্ত থেকে শুরু করে বিদায় নেওয়া পর্যন্ত। বরিশাল, তুমি আমার হৃদয় জয় করেছ।

এরপর সাফা লেখেন, প্রতিবার বরিশালে গেলেই একটা গভীর, অজানা টান অনুভব করি—মনে হয়, আত্মার একটা অংশ এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে। বরিশালে যে শান্তি আমি পাই, তা আর কোথাও পাই না। আবার নতুন করে প্রেমে পড়ে যাই, বরিশালের কাদামাখা রাস্তা, আঁকাবাঁকা নদী, বৃষ্টির পর মাটির গন্ধ, আর অবশ্যই, মুখরোচক খাবার।

নাম চূড়ান্ত না হওয়া সেই নাটকের টিমের সবাই বরিশালের। শিল্পী-পরিচালক-ক্যামেরাম্যান থেকে শুরু করে ইউনিটের কেউ না কেউ এই অঞ্চলের।এটা তার কাছে অন্য রকম একটা ভালো লাগার বিষয়।

দুই বছর আগে নিকটাত্মীয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বরিশাল যাওয়া হয়েছিল। দাদা-দাদি ও নানা-নানির বংশের কেউ এখন আর বরিশালে থাকেন না। তাই এবার বরিশাল গিয়ে অনেক কিছু মিস করেছেন।

সাফা বলেন, ছোটবেলায় প্রায় প্রতি ঈদে বরিশাল যাওয়া হতো। এর বাইরে বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে আব্বু-আম্মুর সঙ্গে যেতাম। তখন দাদা-দাদি, নানা-নানি ও আত্মীয়স্বজনে ভরপুর থাকত। ঢাকা থেকে বেড়াতে গেলে যে কয়টা দিন থাকতাম, কীভাবে যে পার হয়ে যেত, টেরই পেতাম না। এখন আত্মীয়দের কেউ থাকলে অন্তত শুটিংয়ের ফাঁকে তাদের বাড়িতে বেড়াতে যেতে পারতাম, এই আফসোসটা ছিল অনেক বেশি।

শুটিংয়ের জন্য দেশ ও দেশের বাইরে অনেকবার যাওয়া হলেও বরিশালে একবার শুটিং করেছিলেন বছর পাঁচেক আগে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...