রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা বেতাগী ইউনিয়ন শাখার আয়োজনে বেতাগী ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডে বৃক্ষ রোপণ কর্মসূচী ১৮ জুলাই ২০২৫ ইং শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদের সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বেতাগী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসাইন, বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম- দক্ষিণ) সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ, ইসলামী যুবসেনা বেতাগী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আব্দুস শাকুর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বেতাগী ৪ নং ওয়ার্ড সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ আলম,বেতাগী ১নং ওয়ার্ড সদস্য সচিব আরিফুল হাসান তালুকদার, মোহাম্মদ ফোরকান চৌধুরী, বেতাগী ১নং ওয়ার্ড আহবায়ক মহিউদ্দিন রুবেল, মোফাচ্ছেল চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, যুবসেনা বেতাগী ৪নং ওয়ার্ড সভাপতি মাষ্টার রাশেদুল ইসলাম, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ নাঈমুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বেতাগী ইউনিয়ন পশ্চিম পরিষদ সভাপতি শেখ মুহাম্মদ আসিফ হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল, প্রাবাসী রাশেদুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান ও শাহেদুল ইসলাম প্রমূখ।

