রবিবার, ৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শামা ওবায়েদের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বিএনপি ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।

গতকাল গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি ।

এতে তিনি বলেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের পতনের পর আবারো দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপি’র পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানোর পাশাপাশি তিনি গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এ সংক্রান্ত বিবৃতি বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...