রবিবার, ৪ অক্টোবর ২০২৬

তিস্তা নদী ব্যবস্থাপনায় বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে : পানি সম্পদ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদী ব্যবস্থাপনায় ১২ হাজার কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। ডিসেম্বরের মধ্যেই এ প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।

তিনি জানান, রংপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল পুনঃখননসহ নানা প্রকল্প চলমান রয়েছে। তবে ভবিষ্যতের পরিবেশবান্ধব শিল্পায়নের দাবি আসা উচিত নতুন প্রজন্মের কণ্ঠ থেকে।

আজ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ এবং শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তাঁর বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শহীদ আবু সাঈদ ও তাঁর সহযোদ্ধারা যে আদর্শে জীবন দিয়েছেন, তা কেবল স্মরণীয় নয়—তা হোক আমাদের প্রতিদিনের প্রেরণা। তরুণ প্রজন্ম যেনো মানবিকতা, সাহস ও ন্যায়ের পথে দেশের কল্যাণে আত্মনিয়োগ করে— এই হোক আমাদের প্রত্যাশা। আবু সাঈদ ভয়ের মুখে দাঁড়িয়ে সাহস দেখিয়েছিল। তাঁর মৃত্যু ছিল এক বিপ্লবের সূচনা, যা মনে করিয়ে দেয়— পরিবর্তনের জন্য শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অতিথিদের সঙ্গে শহীদ আবু সাঈদ তোরণ ও জাদুঘর, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প এবং স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...