রবিবার, ১৪ জুন ২০২৬

চকরিয়ায় চোর ধর্ষণ করল পুলিশের স্ত্রীকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক ভাড়া বাসায় ঢুকে চুরি এবং পরে পুলিশের এক কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি রান্নাঘরের জানালা দিয়ে বাসায় প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঘরে ঢুকেই তিনি ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেন। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।

ওই সময় ঘরে থাকা ভুক্তভোগীর দুটি শিশু সন্তান আতঙ্কে কেঁদে ওঠে। দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার পর আশপাশের ভাড়াটিয়ারা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে রাতেই পুলিশ কনস্টেবল স্বামী ঘটনাস্থলে পৌঁছে স্ত্রীর কাছ থেকে বিস্তারিত শুনে থানায় যান এবং পরদিন সকালে মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...