বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টেকনাফে সামরিক পোশাকসহ রোহিঙ্গা ডাকাত দলের দুই সদস্য আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার টেকনাফে হোয়াইক্যং বাজার এলাকা থেকে সশস্ত্র ডাকাত নবী হোসেন দলের দুই সদস্যকে সামরিক ইউনিফর্ম ও বিপুল পরিমাণ সরঞ্জামসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন;  ‘রোহিঙ্গা ক্যাম্প ৮’ ইস্টের মো. আলীর পুত্র ইমন (২৫) এবং ‘রোহিঙ্গা ক্যাম্প ১৭’ এর আবুল হোসেনের পুত্র মো. ইলিয়াস (১৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জব্দকৃত সামগ্রী নবী হোসেনের টেকনাফ সীমান্তবর্তী দ্বীপের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য অবস্থান করে বলে তথ্য রয়েছে।

সেনাবাহিনী ও এপিবিএন সূত্র জানিয়েছে, নবী হোসেন ও তার সহযোগীরা মিয়ানমার থেকে মাদক এনে নাফ নদী পার হয়ে দেশের অভ্যন্তরে সরবরাহ করে। একইসঙ্গে তারা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে চাঁদা আদায় এবং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছাড়িয়ে দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি সামরিক ইউনিফর্মের শার্ট, ২০টি সামরিক প্যান্ট, ২০০ কেজি চাল, ১০০ কেজি ডাল, একটি ১২ ভোল্ট ব্যাটারি এবং ২টি ১৫০ ওয়াটের সোলার প্যানেল।

সম্প্রতি ১৩ জুলাই ‘ক্যাম্প ১১’ এলাকায় সেনাবাহিনী ও এপিবিএনের আরেক অভিযানে নবী হোসেনের চার সদস্যকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে একটি উজি এসএমজি আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৪ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, হোয়াইক্যং বাজারে সেনাবাহিনী, এপিবিএন ও জেলা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সামরিক পোশাকসহ বিভিন্ন মালামাল জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...