রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আজ এক অদ্ভূত ঘটনার সাক্ষ্মী হয়েছে বাংলাদেশের ফুটবল। ভূটানের বিপক্ষে বসুন্ধরার কিংস এরেনায় আজ তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারনে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় খেলার মাঝপথে ভেন্যু পরিবর্তন করে আরেক মাঠে ম্যাচটি শেষ হয়েছে।

শেষ পর্যন্ত অবশ্য ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মারডি।

প্রথমার্ধে বাংলাদেশ শান্তির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। বৃষ্টির কারনে কোন দলই আজ তাদের স্বাভাবিক খেলা উপহার দিতে পারেনি।

বিরতি শেষে প্রায় পৌনে তিন ঘন্টা পর কিংস এরেনার অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। ৫৩ মিনিটে লাগান সানগে ওয়াগমো ভূটানকে সমতায় ফেরান। ৫৭ মিনিটে কর্ণার থেকে আসা বল জালে জড়িয়ে আবারো বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি। ৭৬ মিনিটে বদলী খেলোয়াড় মুনকি আক্তার ব্যবধান ৩-১’এ নিয়ে যান। তিন মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন শান্তি। টুর্ণামেন্টে এটি তার চতুর্থ গোল।

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার একই প্রতিপক্ষের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিকরা।

এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-১ গোলে পরাজিত করে আসরের শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তৃষ্ণা রানীর শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে নেপালকে পরাজিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...