শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে সরকারী গাছ কেটে বিক্রি করে দেওয়া সে প্রধান শিক্ষককে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের সরকারী গাছ কেটে বিক্রি করে দেওয়া পশ্চিম ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলামের কার্যালয়ে এসে এধরণের গর্হিত কাজ আগামীকে করবেন না মর্মে মু্চলেকা প্রদান করে। পরে তাঁকে সরকারী গাছ কর্তনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রামমান আদালত। এসময় কর্তনকৃত ৪০টি ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছ নিজ খরচে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) জমা দেয়ার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে, গত ৪ ও ৫ জুলাই দুইদিন দিনদুপুরে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের কোনো লিখিত অনুমোদন না নিয়ে ফটিকছড়ি-হেঁয়াকো প্রধান সড়ক হতে হালদা ভ্যালি চা-বাগান সংযোগ সড়কের পাশে থাকা সরকারি গাছ কর্তন করে বিক্রি করে দেন প্রধান শিক্ষক মো. হারুন উর রশীদ।

কর্তনকৃত গাছগুলো স্থানীয় কাঠ ব্যবসায়ী ‘পালসার নাছির’ নামে এক ব্যক্তির কাছে মোটা অংকের বিনিময়ে বিক্রি করে দেন তিনি। পরে গাছ বিক্রির সে অর্থ তাঁর ছয় ভাই-বোনের কাছে ভাগ-বাটোয়ারা করে নেন। এ বিষয়ে ৬ জুলাই একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করে। ঘটনার ১০ দিন পর সরকারী গাছ কাটার অপরাধে সেই প্রধান শিক্ষক ডেকে মু্চলেকা নেন প্রশাসন। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানাসহ নিজ খরচে কর্তনকৃত গাছগুলো উপজেলা প্রকৌশল অধিদপ্তর বরাবর জমা দেয়ার নির্দেশনা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম বলেন, ‘ সরকারী গাছ কর্তনের দায়ে প্রধান শিক্ষককে জরিমানা করা হয়েছে। এধরণের গর্হিত কাজ আগামীতে করবেন না মর্মে মু্চলেকাও নেয় হয়। কর্তনকৃত ইউক্যালিপ্টাস ও আকাশমনি গাছগুলো নিজ খরচে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...