শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি : চুয়েটের সেই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৮ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. মো: মাহবুবুল আলমের স্বাক্ষরিত এক নোটিশে রুবাইয়েদ ফেরদৌস আলভি (স্টুডেন্ট আইডি:২০০৮০১১) নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কারের কথা জানানো হয়।

গত ২০ জুন বিশ্বিবদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে গঠিত হয় তদন্ত কমিটি। একই দিনে তদন্ত কমিটির রিপোর্টের উপর অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১তম (জরুরি) সভায় বিস্তারিত আলোচনার মাধ্যমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

নোটিশে ০৭ জুলাই এর মধ্যে ওই শিক্ষার্থীকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে স্বহস্তে লিখিত জবাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থী নির্দেশ পালন না করার ফলশ্রুতিতে ৮ জুলাই (মঙ্গলবার) ২৯২ তম সভায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের জন্য গত ২০ জুন রুবাইয়েদ ফেরদৌস আলভির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ম অবমাননা প্রতিরোধের ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা দাবি করেন শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...