রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন এই অভিনেত্রী।

মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন, তিনি গুরুতর অসুস্থ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।

এরই মধ্যে ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। “জ্বীন-৩” থেকে এবার কেউ রেহাই পাবে না।’

এরপর মুক্তির তারিখ উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।’

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’ সিনেমার সাফল্যে অনুপ্রাণিত হয়ে চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিরিজের তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’। একটি বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান রোমান। এতে সজল ও নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...