রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে প্রকৌশলী হত্যার অভিযোগে মা ও দুই ভাই গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার রাউজান থানার আলোচিত ও চাঞ্চল্যকর প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলার প্রধান আসামি মো. নাজিম উদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট, বড়দিঘীরপাড় ও লালিয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এয়াছিন নগর, তিতাগাজীর বাড়ির মৃত নুরুল ইসলামের দুই ছেলে নাজিম উদ্দিন (৩৩) ও দিদারুল আলম (৩১) এবং স্ত্রী শহিদা বেগম (৬৪)।

আসামিরা  সম্পর্কে নিহত নুরুল আলম বকুলের আপন ভাই এবং মা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের রাউজান থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত নুরুল আলম বকুল পেশায় একজন প্রকৌশলী। স্ত্রী, সন্তান নিয়ে তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন। দীর্ঘদিন যাবৎ নিজ নামে ক্রয়কৃত জায়গা নিয়ে তার অন্যান্য ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে ভিকটিম তার আপন ভাইদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাকে কেন্দ্র করে ভিকটিমের আপন ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভিকটিমকে হত্যার হুমকি দিয়ে আসছিলো।

গত ১ এপ্রিল, ঈদুল ফিতর উপলক্ষে তিনি বাড়িতে গেলে বড় ভাই মো. নাজিম উদ্দিন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোহাম্মদ রাজু আহাম্মদ বাদী হয়ে রাউজান থানায় ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার তিনমাস পর উক্ত মামলার এজাহারভুক্ত তিন আসামি কে গ্রেফতার করা হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সোমবার হাটহাজারী থেকে আসামীদের গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...