রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চুন্নুসহ ৩ নেতাকে জাপা থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় পার্টির (জাপা) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের সিনিয়র তিন নেতা—আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

সোমবার (৭ জুলাই) পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন একটি মতবিনিময় সভায় জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা তিন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন। এরপর ২৮ জুন প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে তাদের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়, যা পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্র অনুসারে চূড়ান্ত করেন।

অব্যাহতির আগে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্র লঙ্ঘন বলে মন্তব্য করেন। তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত একটি একক কর্তৃত্ববাদী আচরণের বহিঃপ্রকাশ, যা পার্টির অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।

প্রসঙ্গত, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়ার পরেই এই অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে আসে।

এই বিভাগের সব খবর

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার ব্যবধানে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি।...

সর্বশেষ

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...