মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চবিতে ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয় ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে সংঘর্ষের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রোববার বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে বাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, বিজয় গ্রুপের দু’জন কর্মী বাইকে করে যাচ্ছিলেন। এমন সময় দুই নম্বর গেট এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় স্থানীয় এক যুবকের সঙ্গে বাইকআরোহী ছাত্রলীগ কর্মীদের কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে স্থানীয় ওই যুবক জোরে জোরে গালিগালাজ শুরু করলে ছাত্রলীগ কর্মীরা তাকে মারতে উদ্যত হন। এর মধ্যে উভয় পক্ষে আরও লোকজন জড়ো হয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় ইউপি সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও কিছু সময় পর ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের আলাওল হল থেকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়ে জোবরা গ্রামে প্রবেশ করে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সাথে স্থানীয়দের মধ্যে সামান্য ঝামেলা হয়েছিল। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ঢুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশ এসে ছাত্রদের হলে ফিরিয়ে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...