বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম চেম্বার প্রশাসকের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশার  মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত চিঠিতে প্রশাসক হিসেবে মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রশাসকের বর্তমান মেয়াদ ৮ জুলাই শেষ হলেও বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী মন্ত্রণালয় নতুন করে তার মেয়াদ ৬০ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা যায়, চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে পাঠানো এক চিঠির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নিয়মিত কার্যক্রম ও একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসকের মেয়াদ আরও বাড়ানোর জন্য ২৩ জুন চেম্বারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

গত বছরের ৯ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে চেম্বারের প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বারে পরিবারতন্ত্র কায়েমের অভিযোগে আন্দোলন করে আসছিলেন। ব্যবসায়ীদের প্রতিবাদ এবং দাবির মুখে চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজসহ ২৪ পরিচালক পদত্যাগ করেন। পদত্যাগ করার পর গত বছরের ২ সেপ্টেম্বর চেম্বারের সাবেক সভাপতি প্রশাসক নিয়োগের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বরাবর অনুরোধ জানিয়েছিলেন। এরপর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রশাসক নিয়োগ করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত আদেশে নবনিযুক্ত প্রশাসককে আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন ২৪ সদস্যের পর্ষদ ২০২৩ সালের ৬ আগস্ট চেম্বারের প্রেসিডিয়াম এবং বোর্ডের দায়িত্ব নিয়েছিল। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার মুহাম্মদ আনোয়ার পাশা বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...