রবিবার, ২৮ জুন ২০২৬

সীতাকুণ্ডে শিপইয়ার্ডের দখল করা ১১৩ একর বনভূমি উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের সদর রেঞ্জের কাট্টলী বিটের আওতাধীন তুলাতলী মৌজায় এক বিশাল উচ্ছেদ অভিযান চালিয়ে বিএস ১ নং খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগে কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করেছে।
আজ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানের নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক, সদর। অংশগ্রহণ করেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

অভিযানে অবৈধভাবে নির্মিত একটি দুই তলা ভবনসহ একাধিক স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়া হয়। পাশাপাশি, দখলকৃত বনভূমিতে দুইটি গেটসহ সকল কাঠামো উচ্ছেদ করা হয়।

উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১ হাজার ২০০টি বনজ চারা রোপণ করে—যার মধ্যে রয়েছে ৬০০টি ঝাউ, ৪০০টি করমজা ও ২০০টি হিজল চারা। দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...