শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতা ও সমৃদ্ধি কার্যক্রম প্রচারে বিশেষ অবদান রাখায় সাংবাদিক বাদল রায় স্বাধীনকে সন্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাংবাদিকতা ও সমৃদ্ধি কার্যক্রম প্রচারে বিশেষ অবদান রাখায় কবি সাংবাদিক ও উন্নয়ন কর্মী বাদল রায় স্বাধীনকে সন্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়েছে। সমৃদ্ধি কর্মসূচি এসডিআই এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় উপজেলা দিবস উদযাপন ও উন্নয়ন মেলায় উক্ত সন্মাননা স্মারক প্রদান করা হয়। ২৮ জুন শনিবার বিকালে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালপানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উপজেলা দিবস ও উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আরএম মোঃ কামাল হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সিরাজদ্দৌল্যা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন, মাস্টার আব্দুর রহমান প্রধান শিক্ষক এস ডি আই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেক ইউপি মেম্বার হাজী ইউসুফ আলী,মাষ্টার জিয়াউল হক,রেজাউল করিম গাজী,মাষ্টার মোঃ শরফুল আজাদ,তাসবীর চৌধুরী, মাওলানা আরিফ,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মামুন উদ্দীন। অন্যান্যদের মধ্যে এসডিআই বাতেন মার্কেট শাখার ম্যানেজার সুব্রত রায়,সমৃদ্ধি প্রকল্পের উপজেলা সহকারী সমন্বয়কারী মো: মনির উদ্দিন, মোহাম্মদ মনির হোসেন আহ্বায়ক যুবদল কালাপানিয়া, মোহাম্মদ হেলাল যুগ্ম আহ্বায়ক যুবদল কালাপানিয়া। মোহাম্মদ সেলিম উদ্দিন বসু, মোহাম্মদ আকবর হোসেন,মোহাম্মদ ইকবাল স্বাস্থ্য সহকারি, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ পারভেজ সমাজ কর্মি, প্রবাসী মোহাম্মদ মামুন,সহ কর্মসূচির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান এসডিআই এর সমৃদ্ধি কার্যক্রম সহ বিভিন্ন প্রকল্পের সংবাদ সর্বোচ্চ পরিবেশন করেন সাংবাদিক বাদল রায় স্বাধীন। এছাড়াও দরিদ্র / হতদরিদ্র / প্রতিবন্ধীদের তথ্য তিনি সংবাদ মাধ্যমে তুলে ধরার পর কয়েকজন গৃহহীন ঘর পেয়েছে। একজন প্রতিবন্ধী ঘর, জায়গা, টিউবওয়েল, সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন সামগ্রী পেয়ে নিরাপদ জায়গায় বসবাস করছে। অনেক অসুস্থ ব্যক্তি চিকিৎসা সহায়তা সহ অনেক কন্যাদায়গ্রস্থ পিতা সাহায্য পেয়েছেন। তার চেষ্টায় বাল্য বিবাহ প্রতিরোধ হয়েছে কয়েকটি। তাই তাকে মানবিক কাজের জন্য ও সন্মাননা প্রদানের যোগ্য মনে করে আমরা সন্মাননা স্মারক দিতে পেরে আনন্দিত।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...