মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রোববার (৩০ জুন) রাতে শিহাবের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত শিহাব উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগড় বিওসির মোড় এলাকার মো. রমজান আলীর ছেলে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার (৩০ জুন) গ্রেপ্তারের একই রাতে ধর্ষককে একমাত্র আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিম কিশোরী ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসির ফল প্রত্যাশী। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত দেড় বছর আগে গ্রেপ্তার হওয়া শহিদুলের সাথ ওই কিশোরীর পরিচয় হয়। এ সম্পর্ক পরে প্রেম পর্যন্ত গড়ায়। প্রেমের সূত্রে উভয়েই পার্বত্য জেলা বান্দরবান শহরসহ বিভিন্নস্থানে বেড়াতে যেত। সেখানে শহিদুল শারীরিক সম্পর্কে জড়িত হতে চাইলে কিশোরী প্রথমে বাঁধা দেয়।

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাপের বাড়িসহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হত। সর্বশেষ রোববার (২৯ জুন) ওই কিশোরীর মা’সহ পরিবারের সকল সদস্য নানার বাড়িতে বেড়াতে গেলে রাতে সুযোগ বুঝে কিশোরীর ঘরে ঢুকে পূর্বের ন্যায় শারীরিক সম্পর্কে লিপ্ত হন শিহাব।

পরে কিশোরী তাকে প্রলোভন না করে বিয়ের জন্য চাপ দিলে শিহাব বিয়ে করবে না বলে ঘর ত্যাগ করে চলে যায়। বিষয়টি মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর থানায় মামলা করার সিদ্ধান্ত নেন কিশোরীর মা।

কিশোরীর মা জানান, আমার মেয়ের সাথে শিহাব প্রথমে প্রেমের সম্পর্ক, পরে বিয়ের প্রলোভনে একাধিক বার ধর্ষণ করে। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। মা হিসেবে বিষয়টি আমি মানতে পারছি না। এজন্য থানায় মামলা করেছি, যেন ধর্ষককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল ইসলাম জানান, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শিহাবকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আজ (১ জুলাই)মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি তিনি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি...

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণের সময় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন...

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের কার্যক্রমও...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...

৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ঘুষ...

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার...

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে...

বাণিজ্য বৃদ্ধিতে দ্রুত সিইপিএ চুক্তি স্বাক্ষরে বাংলাদেশ ও ইউএইর গুরুত্বারোপ

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত...

হালিশহরে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার...