সোমবার, ২৯ জুন ২০২৬

আগামী কান উৎসবে থাকবে বাংলাদেশের স্টল : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী বছর থেকেই বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে বলেছেন ফ্রান্স সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার তিনি একথা জানান। এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে যৌথভাবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার ‘মার্শে দু ফিল্মে’ বাংলাদেশের একটি স্টল থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সকলের মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে- আন্তর্জাতিক অঙ্গনেও যেন বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সেকারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব। ’
সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে। মঙ্গলবার মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...