শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বাঁচতে চায় শিক্ষার্থী জিহাদ

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

যে সময়টায় ছুটোছুটি আর বিদ্যালয়ে থাকার কথা, সে সময়টিতে সে অলস বিছানায়। তার শরীরে ক্লান্তি এবং দুর্বলতা। ফটিকছড়ির মো. আজিজুল হক জিহাদ (১৭) নামের এক শিক্ষার্থীর কিডনি বিকল হয়ে শুয়ে আছে বিছানায়। অন্য তরুণদের মতো সেও বিদ্যালয়ে যেতে চায়। মা-বাবার আদর পেয়ে বড় হয়ে পৃথিবীতে থাকতে চায়। তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টায় নিজেদের সবটুকু উজার করে দিয়েছেন মা-বাবা। আমিও আপনাদের সাথে বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাস দেখতে চাই। মানুষের জন্য বড় হয়ে কাজ করতে চাই। আমি একটু নিয়মিত চিকিৎসা ও মেডিসিন পেলেই সম্পুর্ণ সুস্থ হয়ে বাঁচতে পারবো।

এক ভিডিও বার্তায় এভাবেই বেঁচে থাকার আকুতি জানিয়েছে কিশোর মো. আজিজুল হক জিহাদ। নিজের একটি কিডনি বিকল হবার পর আরেকটি কিডনিতে গত ৮ বছর ধরে কোন রকম বেঁচে আছে সে। সেটিও বর্তমানে বিকলের পথে। এটিতে জীবন চলা নিয়েও শঙ্কিত এই কিশোর। ফলে বেঁচে থাকার লড়াইয়ে পাশে চান মানবিক ও বিত্তবান মানুষদের। জিহাদ চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার মাহালিয়াটিলা গ্রামের বাসিন্দা। সে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা আবুল কাশেম ওমানে শ্রমিকের কাজ করেন আর মা লিলু আকতার একজন গৃহিনী। জিহাদের জীবন জুড়েই যেন প্রতিকূলতা। জীবন যুদ্ধে বারবার হোঁচট খেতে হচ্ছে তাকে। মৃত্যুর দুয়ারে থেকে করছেন পড়ালেখা। স্বপ্ন মানুষের মত মানুষ হয়ে সেবা দেবেন। পরিবারের সহায় হবেন। দূর হবে দুঃখ। কিন্তু দূর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছে না।

রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান মোহাম্মদ আলী বলেন, ‘জিহাদ খুবই ভালো ও মেধাবী। নিয়তির কি নির্মমতা টগবগে ছেলেটি অর্থের কাছে হার মেনে চরমভাবে চিকিৎসায় ধুকছে। দেশের কোটি মানুষ যদি একটি করে টাকা দিয়েও তার প্রতি সদয় হয় তাহলে বাঁচবে এই মেধাবী। আমরা কি পারিনা তার প্রতি সদয় হতে? ২০১৪ সালে জিহাদের প্রথম কিডনির সমস্যা ধরা পড়ে। ফলশ্রতিতে ২০১৮ সালে ভারতে গিয়ে চিকিৎসা শেষে একটি কিডনি অপসারণ করা হয়। বাকি থাকা সেই কিডনিটির অবস্থাও এখন নাজুক। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. মারুফুল ইসলামের তত্বাবধানে রয়েছেন জিহাদ। তার পরামর্শে প্রতি মাসে একটি করে ইনজেকশন প্রয়োজন। যার মূল্য ৪০ হাজার টাকা। দীর্ঘ ১২ বছর চিকিৎসা চালিয়ে দরিদ্র বাবা-মা এখন সবকিছু হারিয়ে পাগলপ্রায়। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে তারা অক্ষম। ফলে মানবিক মানুষের দিকে হাত বাড়িয়েছেন তারা। দু:সহ যন্ত্রনায় থাকা পরিবারটি এখন পীড়িত। মানুষের কাছে তাদের চাওয়া- সন্তান আগের মতো খেলবে, মেঠাবে স্বজনদের উৎকন্ঠার সেই ক্ষণ।

বিষয়টি অনেকে স্বাভাবিকভাবে নিলেও মা লিলু আকতার (৪৫) হাল ছাড়ছেন না। তিনি যে জিহাদকে পৃথিবীতে এনেছেন, সেই পৃথিবী থেকে নিজের আগে বিদায় দিতে চান না। একথা ভাবতেই পারছেন না গর্ভধারিনী। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জীবন যুদ্ধে হার না মানা এক মা আমি। সর্বস্ব দিয়েও সন্তানকে রেখে মরতে চাই। সন্তানের জন্য আমার রিক্ত এই দুই হাত সবার তরেই।’ জিহাদকে সহযোগিতা পাঠাবেন বিকাশ/নগদ; ০১৮২৪২৯৬৪৩৭ (মা)

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...