চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় জি এম ইলিয়াস(৬০) নামের ফটিকছড়ির এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার হাটহাজারি আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জি এম ইলিয়াস ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেড়াজালী গ্রামের মাওলানা নুর আহমেদ আজিজীর বাড়ির মৃত এম নেছারুল হক তালুকদারের পুত্র এবং সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি। জানা যায়,জি এম ইলিয়াস ফটিকছড়িতে জামায়াতের একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে শহরে যাওয়ার পথে হাটহাজারী আমান বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাতে তিনি মৃত্যু বরণ করেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
তাঁর জানাজা নামাজ আজ শনিবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময় পাইন্দং বেড়াজালী মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।