শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিজিএমইএ’র নবনির্বাচিত প্রথম সহ-সভাপতি সেলিম রহমান পোশাক শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে কাস্টমস বন্ড সম্পর্কিত এইচ এস কোড সংযোজন, বাৎসরিক অডিট এবং এফওসি ও কাস্টমস বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজীকরণের অনুরোধ জানিয়েছেন।

সেলিম রহমানের নেতৃত্বে বিজিএমইএ’র নবনির্বাচিত নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ জানান।

বিজিএমইএ আজ এক বিজ্ঞপ্তিতে জানান, নির্বাচিত হওয়ার পর কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে এটি তাদের প্রথম সাক্ষাৎ। এসময় নেতৃবৃন্দ পোষাক রফতানি খাতে বিভিন্ন বিষয় নিয়ে কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক এম.ডি.এম. মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্লাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, এস. এম. আবু তৈয়ব, রাকিবুল আলম চৌধুরী।

বিজিএমইএ প্রথম সহ-সভাপতি সেলিম রহমান বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বেশ কঠিন এবং প্রতিযোগিতামূলক। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প আজ ইতিহাসের চরম সংকটে। গত ৫ বছরে আমাদের উৎপাদন ব্যয় ৬০ শতাংশ বৃদ্ধি পেলেও বিদেশি ক্রেতাগণ পোশাকের দাম তুলনামূলকভাবে তেমন বৃদ্ধি করেনি। এ অবস্থায় দেশের সংশ্লিষ্ট সকল মহল সহ সরকারের সহযোগিতা ছাড়া এ শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে।

তিনি আরো বলেন, কঠিন এই সময়ে এ শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে সরকারি বিভিন্ন আইনগত সামষ্টিক বিষয় সহজিকরণ একান্ত আবশ্যক। সভায় বিশেষ করে কাস্টমস বন্ড সম্পর্কিত এইচএস কোড সংযোজন, বাৎসরিক অডিট এবং এফওসি ও কাস্টমস বন্ড সংক্রান্ত বিষয়াদি সহজীকরণের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে সেবা প্রদানের জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ কাস্টমস বন্ড কমিশনারকে আহ্বান জানান।

কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম এর কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন বিজিএমইএ’র নবনির্বাচিত পর্ষদকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ট রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদন করা হবে মর্মে তিনি নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন। বন্ড ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোনো উদ্ভূত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও কার্যক্রম সহজিকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে মর্মেও তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। এসময় কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...