বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়তলী সূর্যের হাসি ক্লিনিকে বর্ষাবরণ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্মজীবন এক বিশাল চ্যালেন্ঞ্জ। যেখানে এগিয়ে যাওয়ার পথে কেউ কাউকে ছাড় দেয়না, কারণ বিজয়ী হওয়ার আকাঙ্খা সবারই থাকে। জীবন স্রোতের এই ধারায়, মন চাই একটু প্রশান্তি, একটু অনুরাগ, বিনোদন। সেই প্রত্যাশায় গত শনিবারে পাহাড়তলী নিউ মনসুরাবাদস্থ সূর্যের হাসি ক্লিনিকের আয়োজনে বর্ষা বরণ অনুষ্ঠান পালিত হয়। এতে বর্ষার স্মৃতিচারণ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ আনিকা সাত্তার, মুখ্য আলোচক ছিলেন ক্লিনিক ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস। আলোচক ছিলেন এডমিন মোঃ আবু সৈয়দ।
অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের কালজয়ী সংগীত “আষাঢ় শ্রাবন মানে নাতো মন”.সংগীতটি পরিবেশন করেন প্রমিতা দাশ, পরে বর্ষার গান পরিবেশন করেন রুবি আক্তার, ঝুমুর রাণী দাশ, মোঃ আবু সৈয়দ ও রকি শর্মা। বর্ষা’কে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন লক্ষী দে, রুবি আক্তার, প্রমিতা দাশ ও ডাঃ আনিকা সাত্তার এবং দেবাশীষ কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কেউ প্রফেশনাল শিল্পী বা আটিষ্ট ছিলনা, কিন্তু অংশগ্রহণকারীগন অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করেছে, যা সত্যিই মনোমুগ্ধকর। তাদের সাহিত্য অনুরাগ ছিল দৃশ্যমান। বিকেল তিন টায় শুরু হওয়া অনুষ্ঠানটি কবিতা আবৃত্তি, উপস্থাপনা শৈলী, সংগীত, বর্ষার স্মৃতিচারণ যেন পুরো পরিবেশ কে মাতিয়ে রেখেছে এবং সমৃদ্ধ করেছে সংস্কৃতির ভূবনকে। আপ্যায়ন পর্ব ছিল এক অভিনব, যেখানে ছিল বর্ণিল খাবারের আয়োজন। শিশুদের আগমনে অনুষ্ঠান হল পরিপূর্ণতায় মুখরিত ছিল।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...