নারায়ণগন্জে এলিট ফোর্স র্যাব ১১ এর জালে এবার ধরা পড়লেন তিন মাদক ব্যবসায়ী শুক্রবার (২০ মে)সকাল দশটায় ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ হাতেনাতে ঐ তিনজনকে আটক করেন তাঁরা।আটককৃতরা হলেন,কুমিল্লার দেবীদ্বার থানাধীন প্রামু এলাকার আব্দুল মালেকের ছেলে মিজানুর রহমান (৫৫), দাউদকান্দি সাতপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মোঃ জামিল(৪৭),একই এলাকার মৃত নূর ইসলামের ছেলে শাহআলম (৩৮)।
র্যাব ১১ জানায়,আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশেপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছে। তাঁরা চিন্হিত মাদক সাপ্লাইয়ার।আটক করা গাঁজার বাজার মূল্য পনেরো লাখ টাকা বলেও জানান এলিট ফোর্সের মিডিয়া কর্মকর্তা।আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

