শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে পরিবেশ দিবসে র‌্যালী, আলোচনা ও বৃক্ষরোপণ

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উপলক্ষে প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

বুধবার (২৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গনে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গন ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। এসময় তিনি বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি অক্সিজেনের জন্য হলেও প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘প্রানের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করেনা। কার্যক্রমটি চলমান রাখা দরকার। তাহলেই প্রাণ-প্রকৃতি ও জৈববৈচিত্র রক্ষা পাবে।’ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক সৈয়দ পারভেজ সোবাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জানাহারা বেগম, তিলক বৈদ্য, মাওলানা মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাঈম, মাসুদ আলম, ওমর ফারুক, এমরান আলী, জাকিয়া নাজনীন প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...