শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ পেল পিএইচপি শীপ ব্রেকিং এন্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশবান্ধব শিল্পায়ন, কার্বন নিঃসরণ হ্রাস ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫’ পেল পিএইচপি শীপ ব্রেকিংএন্ড রিসাইকেলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে এ পুরস্কার নেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবায় একুশে পদক পাওয়া আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমান ও পিএইচপি শীপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম রিংকু।

উল্লেখ্য, এ বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে ৩০টি প্রতিষ্ঠান। পরিবেশবান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এ বছরই গার্মেন্টস, টেক্সটাইল, চামড়া, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ, স্টিল, শিপ-ব্রেকিং, শিপ-বিল্ডিংসহ বিভিন্ন খাতের কোম্পানিগুলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এই তালিকা বাংলাদেশের শিল্প খাতের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি পরিবেশগত দায়িত্ব পালনের গুরুত্বকেও স্পষ্ট করেছে।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান হিসেবে পি এইচ পি শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড (PHP SBRIL) একটি সুপরিচিত নাম। ২০০০ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই টেকসই উন্নয়ন, শ্রমিক নিরাপত্তা, এবং পরিবেশ সংরক্ষণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে কাজ করে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭৭ জন শ্রমিক কর্মরত আছে। এটি পিএইচপি ফ্যামিলির একটি গুরুত্বপূর্ণ সহযোগী প্রতিষ্ঠান। যার মূল দর্শন “সুখ, শান্তি ও সমৃদ্ধি”। PHP SBRIL জাহাজ বিভাজন ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে একটি পরিবর্তনের পথিকৃৎ হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দৃষ্টিভঙ্গি হলো “বিশ্বে টেকসই ও নিরাপদ শিপ রিসাইক্লিংয়ের পথপ্রদর্শক হওয়া। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হংকং কনভেনশন ২০০৯ এবং আইএলওর শ্রম নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ORE VITORIA (২০১৮) PHP SBRIL প্রথমবারের মতো ব্রাজিলের Vale-এর “Ore Vitoria” নামক জাহাজ রিসাইক্লিং করে, যা HKC সার্টিফাইড ‘Green Vessel’ হিসেবে ঘোষণা করা হয়। এটি প্রদর্শন করে PHP-এর পরিবেশ এবং কর্মী সুরক্ষায় দায়বদ্ধতা। MV KAMO (2023) NYK, জাপানের বড় শিপিং কোম্পানি, সরাসরি PHP SBRIL-কে “MV KAMO” জাহাজ রিসাইক্লিং এর জন্য দিয়েছে। এ ক্ষেত্রে NYK নিজস্ব তত্ত্বাবধানে PHP রিসাইক্লিং কার্যক্রম চালু করে এবং এটি বাংলাদেশের প্রথম সরাসরি জাপানি শিপ রিসাইক্লিং হিসেবে চিহ্নিত হয়। পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রক্রিয়া যেমন Asbestos ও Hazardous Waste Management, IHM (Inventory of Hazardous Materials. Containment System, Zero Discharge Policy এ সমস্ত বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। শ্রমিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন PHP SBRIL শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণের উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান এবং বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

এদিক গার্মেন্টস খাত থেকে ঢাকা টেক্সটাইল লিমিটেড, ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড, তারা সিমা অ্যাপারেলস লিমিটেড, আউকো টেক্স লিমিটেড এবং স্কয়ার ফ্যাশনস লিমিটেড- কে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার জন্য স্বীকৃতি দেওয়া হয়।

এর পাশাপাশি টেক্সটাইল খাতে আকিজ টেক্সটাইল, পায়োনিয়ার ডেনিম, কেডিএস টেক্সটাইল মিলস এবং ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং মনোনীত হয়েছে টেকসই উৎপাদনের জন্য।

ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাত থেকে ট্রান্সকম ইলেকট্রনিক্স, ফেয়ার ইলেকট্রনিক্স এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ নির্বাচিত হয়েছে।

খাদ্য ও পানীয় খাতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড মনোনীত হয়েছে পরিবেশ সচেতন উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য।

চা শিল্প খাতে জেরিন টি গার্ডেন ও মির্জাপুর টি গার্ডেন মনোনীত হয়েছে। গাড়ি উৎপাদন খাত থেকে প্রগতি ইন্ডাস্ট্রিজ এবং অ্যাক্সেসরিজ ও ব্যাকওয়ার্ড লিংকেজ খাত থেকে অ্যাডজি ট্রিমস এবং চামড়া শিল্প খাত থেকে সুভিনিয়ার্স ফুটওয়্যার স্বীকৃতি পাচ্ছে টেকসই কার্যক্রমের জন্য।

পাট শিল্প থেকে কারুপণ্য রংপুর লিমিটেড এবং টাইলস খাত থেকে এক্স সিরামিকস মনোনীত হয়েছে। কসমেটিকস খাত থেকে রিমার্ক এইচবি লিমিটেড এবং স্কয়ার টয়লেটরিজ মনোনীত হয়েছে। ওষুধ শিল্প থেকে এফকেএফ ফার্মাসিউটিক্যালস এ তালিকায় রয়েছে।

শিপ ব্রেকিং খাত থেকে পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এবং কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড মনোনীত হয়েছে, এবং শিপ বিল্ডিং খাত থেকে খুলনা শিপইয়ার্ড মনোনীত হয়েছে।

এ ছাড়া স্টিল শিল্প থেকে বিএসআরএম স্টিলস এবং সিমেন্ট শিল্প থেকে সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...