রবিবার, ৪ অক্টোবর ২০২৬

একনেকে ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ১১টি, সংশোধিত প্রকল্প পাঁচটি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির একটি প্রকল্প রয়েছে।

এসময় অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

আজকের সভায় অনুমোদিত ১৭টি প্রকল্প হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠি এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্প। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাশক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র নির্মাণ, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে সিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘ অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন : স্ট্রেংথেনিং কমিউনিটি ডিসপুট রিসল্যুশন অ্যান্ড ইম্প্রোভিং কেস ম্যানেজমেন্ট’,  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (প্রস্তাবিত ২য় সংশোধিত), শিল্প মন্ত্রণালয়ের একটি প্রকল্প, ‘সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় ১৩ টি নতুন বাফার গোডাউন নির্মাণ (৩য় সংশোধিত ৪র্থ বার মেয়াদ বৃদ্ধি)’,  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন (১ম সংশোধিত)’ প্রকল্প এবং ‘নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রম’, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প, টিভিইটি টিচারস ফর দ্য ফিউচার (টিটিএফ) প্রোগ্রাম’, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত’ প্রকল্প, পরিকল্পনা মন্ত্রণালয়ের চারটি প্রকল্প ‘কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ (৩য় সংশোধিত)’,  ইম্প্রুভমেন্ট অব পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আইপিআইএমএস)’, ‘প্রকিউরমেন্ট মডারনাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (পিএমআইপিএসডি) ও ‘স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি এনহেঞ্চমেন্ট অ্যান্ড মডারনাইজেশন প্রজেক্ট (এসসিইএমপি),  অর্থ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘স্ট্রেংথেনিং পাবলিক অডিট থ্রো ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ক্যাপাসিটি এনহেঞ্চমেন্ট (এসপিএডিটিইসি) এবং ‘স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট (এসডিআরএমপি) প্রকল্প।

সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সদস্যদের অবহিত করা হয়।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি...

মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত চট্টগ্রামের মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত...

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু...

সর্বশেষ

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি...

মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন প্রবাসী কল্যাণ মন্ত্রীর

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ পরিচালিত চট্টগ্রামের মাহমুদুন্নবী চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড...

মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত ফার্মিক স্টিল লিমিটেড কারখানায়...

মধ্যরাতে ৩ দফায় ভূকম্পন: কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মাত্র সোয়া এক ঘণ্টার...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার ছবি প্রকাশ করল প্রধানমন্ত্রীর কার্যালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার একটি...

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে...