শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে স্বজনদের সাথে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে স্বজনদের সাথে বাড়ির পেছনের পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মো. মোস্তাকিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ জুন (সোমবার) বেলা ১ টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোশাল তালুকদার বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত মোস্তাকিম একই বাড়ির মধ্যপ্রাচ্য প্রবাসী মো. মুবিনের ছেলে। এবং স্থানীয় শামসুল আলম দারুল আরকাম মাদরাসার ২য় শ্রেনীর শিক্ষার্থী।

মাদ্রাসার শিক্ষক ওসমান গণি জানান, মোস্তাকিমের বাবা তার মা ও দাদিকে নিয়ে ওমরাহ হজ্বের জন্য পাসপোর্ট করতে নগরীর মনসুরাবাদ অফিসে গিয়েছিলেন। বাড়িতে মেহমান থাকায় মোস্তাকিম ওই দিন মাদ্রাসায় যাননি। দুপুরে পরিবারের অন্যান্য সদস্যরা আনন্দ-উল্লাসের মধ্যে বাড়ির পেছনের পুকুরে মাছ ধরতে যায়। তাদের সঙ্গে মোস্তাকিমও পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর, যখন অন্যরা ফিরে আসে, মোস্তাকিমকে দেখা যায়নি। খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে তার ভাসমান দেহ পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হর্ষ পরিণত হয় বিষাদে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহত মোস্তাকিমের দুই বছর বয়সী একটি বোন রয়েছে। মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...