রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হালদা নদীর সুরক্ষা, উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সুরক্ষা, সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক বিভাগীয় পর্যায়ে স্টেকহোল্ডার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ জুন (রবিবার) সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাশ। মূখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসার ড. রাজু আহমেদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের হ্যাচারি অফিসার তৌফিক হাসান কবির। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নাসিম আল মাহমুদের সঞ্চালনায় সভায় মতামত তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহমুদুল হাসান, শেখ মোহাম্মদ এরশাদ বিন শহীদ, স্বপন চন্দ্র দে, মোঃ রাশিদুল হক, মো. নাঈম হাসান, মো. আব্দুল আলীম, সাংবাদিক মীর আসলাম, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, হালদা নদীর ডিম সংগ্রহকারী মো. ইলিয়াস, শফিউল আলম, আশু বড়ুয়া। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পীযুষ প্রভাকর, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক গাজী জয়নাল আবেদীনসহ প্রকল্প সংশ্লিষ্ট উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ, ডিম সংগ্রহকারীসহ আরো অনেকেই।

কর্মশালায় হালদা নদীর সুরক্ষা ও উন্নয়ন ও সংরক্ষণে বিভিন্ন প্রতিবন্ধকতা, উত্তোরণের উপায়সহ নানা বিষয়ে আলোকপাত করা হয়। সেখানে বক্তারা বলেন, হালদা নদীর সুরক্ষার সরকারের পাশাপাশি সুফলভোগীসহ সকলে সম্মিলিতভাবে কাজ করলে আগামীতে নদীর জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি এই নদীর ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে।

এই বিভাগের সব খবর

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার মিছিলের পর থেকে শনিবার...

সর্বশেষ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো কয়েকটি জাহাজ

বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ।...