শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

স্বামী পলাতক, শাশুড়ী আটক

সীতাকুণ্ডে স্বামী-শাশুড়ি মিলে শরীর আগুন ধরিয়ে দিয়ে গৃহবধূরকে হত্যার অভিযোগ

কামরুল ইসলাম দুলু. সীতাকুণ্ড 
- Advertisement -
Single page 1st Paragraph
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামী-শাশুড়ি মিলে শরীর আগুন ধরিয়ে দিয়ে ফাতেমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৮ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ফাতেমা। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফাতেমা আক্তার উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের মো. মুসলিমের স্ত্রী এবং মীরশরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুরুল আবসারের মেয়ে।
জানা গেছে গত ১৪ জুন (শনিবার) সকালে সীতাকুণ্ডের শ্বশুরবাড়িতে স্বামীর অত্যাচার সইতে না পেরে ক্ষোভে ওই গৃহবধূ নিজের শরীরে আগুন দেয় মর্মে চমেক হাসপাতালে ভর্তি করে। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। পাঁচদিন পর ফাতেমা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টার সময় মারা যান। তিন সন্তানের জননী ফাতেমা আক্তারের বিয়ে হয় ১৮ বছর আগে। স্বামী মুসলিম উদ্দিন ব্যাটারী চালিত রিক্সা চালাক বলে জানা গেছে।  এদিকে মারা যাওয়ার পর গৃহবধূ ফাতেমা আক্তারের পিতা নুরুল আবসার সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। ফাতেমার চাচাতো ভাই গিয়াস উদ্দিন বলেন, ফাতেমার মৃত্যুর পর রাতে আমরা সীতাকুণ্ড থানায় গিয়েছি। ভোর পর্যন্ত সেখানে আমরা ছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি।

নিহত গৃহবধূ ফাতেমা আক্তারের ফুফাতো বোন মাসুমা আক্তার বলেন, বিয়ের পর থেকেই আমার বোনকে নির্যাতন করতো স্বামী-শাশুড়ি। এ  নিয়ে বহুবার শালিশ দরবারও হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ৯টার সময় স্বামী-শাশুড়ি মিলে আমার বোনের চুলে আগুন ধরিয়ে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। তার চিৎকারের আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ফাতেমার পিতা নুরুল আনোয়ার বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘাতক শাশুড়ীকে গ্রেফতার করেছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...